লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ির পাশের সয়াবিন খেত থেকে উদ্ধারকৃত মো. আবুল কাশেম (৩০) নামের এক কৃষক হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার বিকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস (৫৫), শ্যালক মো. জহির উদ্দিন (২৮), স্ত্রীর বড়বোন আকলিমা বেগম (২৫), স্ত্রী তাছলিমা বেগম (২২) ও শ্যালিকা তাহমিনা আক্তার (২০)।
তারা সবাই কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরজাঙ্গালিয়ার বাসিন্দা।
গত শুক্রবার দিবাগত রাতে তাদের নিজ এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন