কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর এলাকার আনিছ মিয়ার নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন- মো. দ্বীন ইসলাম (৩২), মো. আনিছ মিয়া (৪৫), মো. আকরাম হোসেন (২৭), মো. রাজিব (২৮) এবং মো. মাজাহারুল (৩৫)।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন