বরিশাল-ভোলা মহাসড়কের সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় ট্রাকসহ বাইপাসের বেইলি ব্রিজ ভেঙে পড়ায় দুই প্রান্ত থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাক পড়েছেন উভয় প্রান্তের গাড়ি চালকরা।
শনিবার রাতে এ ঘটনা ঘটলেও রোববার দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। ভেঙে পড়া বেইলি ব্রিজেরস্থলে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এ কারণে বাইপাস সড়ক বের করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।
শনিবার রাতে বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাইপাস সড়কের লক্করঝক্কর মার্কা বেইলি ব্রিজ পাড় হতে যায় লোহা ভরা ট্রাকটি। এ সময় বেইলি ব্রিজ একদিকে কাত হয়ে গেলে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। এরপর থেকে বন্ধ রয়েছে দুই প্রান্ত থেকে যানবাহন চলাচল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন