গাইবান্ধার সাদুল্লাপুরের ৬নং ধাপেরহাটে ইউনিয়ন পরিষদের উপনির্বাচন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচন হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম শিপন।
তিনি ৭৫২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘোড়া প্রতীকের নুর আলম সিদ্দিকী মিঠু মন্ডল পেয়েছেন ৫৮০৬ ভোট।
উল্লেখ্য, গত বছর ১৫ জুন শফিকুল কবির মিন্টু মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। শূন্য পদ পূরণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন