মহেশপুরে শিম চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৫:৪৭ পিএম
মহেশপুরে শিম চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে এলাকার কৃষকদের নিয়ে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিম চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মনোরঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিম চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান।

এ সময় বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা হুসাইন নাবিলা, আজমপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ইমরান কাজি, রাশিদা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।

ইএইচ