খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারি মাসুম রানা (২১)ও আল আমিন (১৯)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় ২২ বস্তা চিনিসহ মাসুম রানা(২১)ও আল আমিন (১৯) দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় একটি টোল আদায়ের রসিদ ও একটি নীল রঙের পিকআপ গাড়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন-মাসুম রানা(২১),
পিতা-মৃত আমানুল্লাহ, আল আমিন(১৯), পিতা-মৃত মালু মিয়া, উভয়ে সাং-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, তবলছড়ি ইউপি,এর বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন