মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারবোর্ড তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। তবে আগুনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়।
দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশি। বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন