জামালপুরের মেলান্দহে বালু বোঝাই ট্রাক চাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন