পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক হাজার দুস্থ মানুষকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা।
বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে ‘শের আলী ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
ইউএনও মো. আক্তার হোসেন অসহায় ও দুস্থদের হাতে ওই খাদ্য সহায়তা তুলে দেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. শের আলী।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও জেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম, এ, কবির, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রেস ক্লাব হরিণাকুণ্ডুর সভাপতি এম. সাইফুজ্জামান তাজু প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন