চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। পোশাকের কারখানা নয়। আমি ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসও কাজ করছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন