ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পাওয়ার পর সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০-২৫ লক্ষ টাকা। এছাড়াও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালী বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করা হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন