ফরিদপুরের বোয়ালমারী প্রাণিসম্পদ অফিসে ঢুকে ভেটেরিনারি ডাক্তারকে মারধর ও সরকারি অফিস ভাংচুরের ঘটনায় দুই যুবকের নামে মামলা হয়েছে।
বুধবার ভেটেরিনারি ডাক্তার মো. আব্দুল আলিম বাদী হয়ে থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলো পৌরসভার নলোপাড়া গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (৩৫) ও তুষার হোসেন (৩৫)।
থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, অফিসে ঢুকে ডাক্তারকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর ঘটনায় দুই জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন