ফেনী সদর উপজেলার ও পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা আক্তার সুরমা।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকমর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সঞ্চালনায় এতে বক্তব্য দেন- সদর উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, স্থানীয় পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, জেলা ছাত্র লীগের সভাপতি তপু প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন