সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের দারুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ (৪৪) নিহত হয়েছেন। তিনি নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়নে বনগ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মাওলানা মো. আবদুল হাই।
পরিবার সূত্রে জানা যায়, মাওলানা মো. হাবিবুল্লাহ মেসবাহ শুক্রবার রাত ১২টার সময় (বাংলাদেশ সময়) ওমরাহ পালনরত অবস্থায় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় মদিনা থেকে ৬০ কিলোমিটার দূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওমরাহর কাফেলার মুয়াল্লিম ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন