নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান এম এ রসিদ পেয়েছেন দোয়াত কলম মার্কা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কার নেতা আতাউর রহমান মুকুল পেয়েছেন চিংড়ি মাছ, জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন আনারস ও তার ছেলে মাহমুদুল হাসান পেয়েছেন হেলিকপ্টার প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু পেয়েছেন উড়োজাহাজ মার্কা, মোশাঈদ রহমান পেয়েছেন তালা, মো. আলমগীর মাইক ও শাহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন টিউবওয়েল মার্কা।
এছাড়াও নারী ভাইসচেয়ারম্যান মাহমুদা আক্তার পেয়েছেন কলস ও সালিমা হোসেন পেয়েছেন ফুটবল মার্কা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন