কক্সবাজারের ডুলাহাজারা স্টেশনে স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এ ঘটনা ঘটে। ডুলাহাজারার স্টেশনমাস্টার ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার যাওয়ার পথে ঈদ স্পেশাল ট্রেন-৯ এর ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বগি উদ্ধারে কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বিলম্ব হবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন