নাটোরের গুরুদাসপুরে ভুট্টার জমি থেকে মো. সোহেল হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধুনা গ্রামের ভুট্টার জমি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, নিহত যুবক সোহেল সোমবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ভুট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন