টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭২) রোববার নিজ বাসা থেকে নাগরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
সোমবার সকালে খাস কাউলিয়া হাইস্কুল মাঠে জানাজার পর সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী বীর মো. রিয়াজ উদ্দিন তালুকদার, ইউনিয়ন কমান্ডার বীর রহিজ উদ্দিন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন।
এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। তিনি মৃত্যুকালে ২ মেয়ে, ২ ছেলে স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন