গাজীপুরের কাশিমপুরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তিন নারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের ভবানীপুর বটতলা এলাকার কামরুল ইসলামের ভাড়াটিয়া বাসায় অনৈতিকভাবে দেহ ব্যবসার করার অভিযোগে শিউলি আক্তার, নাসরিন আক্তার ও রিমি আক্তারকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন