দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
সে উপজেলার হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বকুল চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বিরামপুর স্টেশনে ওঠে। ঘটনাক্রমে তার এক বন্ধুর ব্যাগ ট্রেন থেকে নিচে পড়ে গেলে বকুল তা তুলতে যায়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন অতিক্রম করাকালে বকুল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুন ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন