চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ বছর সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মো. হাসানুজ্জামান, মো. নুরুন্নবী ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি শরীফকে আটক করে।
আটককৃত মো. শরীফ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন