ফেনীতে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) পানিতে নেমে খেলার সময় জেলার সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন ওই বাড়ির মো. বেলায়েত সালমানের মেয়ে খাদিজা নুর আরিসা (৩) এবং নুরুল আফসারের মেয়ে নুর আয়াত (৪)।
জানা যায়, পানিতে ডুবে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে উঠে। পরে তাদের মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানায় ওসি সুদিপ রায় পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন