জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে ও হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কালেক্টর প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) মো. ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা, উপ-পরিচালক স্থানীয় সরকার প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে উপস্থিত ছিলেন।
বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনের জন্য ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন