ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এরশাদুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার শরিফপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদুর রহমান ছিলেন পরোপকারী ও নম্র, ভদ্র, বিনয়ী।
জানা যায়, আগামীকাল মঙ্গলবার সকালে স্থানীয় কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তার মরদেহ দেখতে গ্রামের বাড়ির শরিফপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন