ভালো কাজের পুরস্কার পেলেন ওসি আব্দুর রউফ

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৪, ০৬:১৩ পিএম
ভালো কাজের পুরস্কার পেলেন ওসি আব্দুর রউফ

মানিকগঞ্জ জেলায় ভালো কাজের পুরস্কার পেয়েছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রউফ সরকার।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ কনফারেন্স রুমে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে শিবালয় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের  স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি।

জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান ভালো কাজে সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য নিয়মিত এ পুরস্কারের আয়োজন করে থাকেন।

পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) লাবনী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন প্রমুখ।

ওসি আব্দুর রউফ সরকার জানান, ভালো কাজ করে পুরস্কার হাতে পাওয়া অনেক আনন্দের বিষয়। এ পুরস্কার আগামীতে আমাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।

ইএইচ