রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৪, ০২:৪৯ পিএম
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় চলছে ভোটগ্রহণ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এতে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজস্থলী উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া বলেন, উপজেলার ৩টি ইউনিয়নে ১৪টি ভোটকেন্দ্রে ৬৪টি বুথে সর্বমোট ২০ হাজার ৮ শত ৬৮ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শত ৮৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত ৮১ জন।

রাজস্থলী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।

এদিকে সকাল ৮টায় বাঙ্গালহালিয়া শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নেই বললে চলে। সকাল সাড়ে ৮টায় ধলিয়া নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম।

এদিকে সকাল ৯টায় বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে দেখা যায়, মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম।

এ সময় ভোট দিতে আসা মাইকো খিয়াং বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে।

ইএইচ