রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান নির্বাচিত হলেন উবাচ মারমা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৫৭ পিএম
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান নির্বাচিত হলেন উবাচ মারমা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ১৪টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা ছিল। কিন্তু নারী ভোটার ছিল দেখার মতো।

সন্ধ্যা ৭টায় বেসরকারি ফলাফলে উপজেলার ১৪টি কেন্দ্রে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭০৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২০১৮ ভোট।

সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

ইএইচ