শেরপুরে সাহসিকতার ১ যুগে- শ্লোগানকে ধারণ করে আনন্দঘন পরিবেশে জাতীয় ‘দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় সুরেন্দ্র মোহন মডেল স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ব্যানার সংবলিত একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিজ্ঞাপন প্রতিনিধি বুলবুলের সঞ্চালনায় স্কুল অডিটোরিয়ামে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন- আমার সংবাদের শেরপুর জেলা প্রতিনিধি মলয় মোহন বল।
এ সময় উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে দৈনিক আমার সংবাদের একটি করে কপি উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে কেক কাটেন এবং অনুষ্ঠান শেষে স্কুল মাঠে বৃক্ষরোপণ করেন স্কুলের সহ-প্রধান শিক্ষক রেহানা পারভীন পলি।
সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন