দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এমপি আনারের দেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আনারের এপিএস আব্দুর রউফ।
তিনি বলেন, ‘এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতের ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন