নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ (২২) এবং আবুল কালাম (৫৯)।
এ ব্যাপারে থানার এসআই সাইফুল বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করলে শনিবার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ আহসানউল্লাহ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন