সুনামগঞ্জের দিরাইয় রিপোর্টাস ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের হল রুমে সংগঠনের বিদায়ী সভাপতি সৈদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম সোহাগের পরিচালনায় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর।
সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সদস্য তোফায়েল আহমেদ, ইমরান হোসাইন, শাহজাহান সিরাজ, ওবায়দুল হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রশান্ত সাগর দাস সভাপতি মাইদুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রহমান, অর্থ সম্পাদক গোলাম জিলানী, দপ্তর সম্পাদক এহিয়া আহমেদ লিটন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন