এতিম-অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করল কাপ্তাই জোন

কাপ্তাই প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ১১:৩৪ এএম
এতিম-অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করল কাপ্তাই জোন

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে কাপ্তাই জোন সদরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে স্থানীয় গরীব, এতিম অসহায়ের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফয়েজ আহমদ, পিএসসি এর উপস্থিতিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী হিসেবে গরীব অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, আটা, তৈল, লবণ ও চা-পাতা বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার স্থানীয় গরীব, এতিম  অসহায়দের সাথে কুশল বিনিময়  করেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

বিআরইউ