বামনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি: প্রকাশিত: জুন ২০, ২০২৪, ০২:২২ পিএম
বামনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ছবি: আমার সংবাদ

বরগুনার বামনায় উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(২০ জুন) সকালে বামনা উপজেলা পরিষদের সামনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জালাল. মন্ত্রী পরিষদ সচিবালয়ের যুগ্ম সচিব মো. ফেরদৌস আহম্মেদ, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ওবায়দুল কবির আকন্দ, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন মহারাজ।

এ সময় উপজেলার উত্তরকাকচিড়া গ্রামের মো. সোহরাফ হোসেন, দক্ষিণ রামনা গ্রামের মো. রাসেল ও পূর্বসফিপুর গ্রামের মোসা. মারুফা এই ৩জন চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

পরে বামনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উন্নয়ন ফাউন্ডেশনের নতুন অফিসের উদ্বোধন করা হয়।

বিআরইউ