বরিশালের বাকেরগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ধর্ষক রায়হান মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়িয়া এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর মা সাংবাদিকদের জানান, মামলা দায়ের করার পর ধর্ষক রায়হান মল্লিক গ্রেপ্তার হলে স্থানীয় একটি প্রভাবশালী মহল মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষক রায়হান মল্লিককে গ্রেপ্তার করছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন