বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র্যালি এবং কেক কাটা অনুষ্ঠান করা হয়েছে।
রোববার জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মেয়র মো. মোস্তফা, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন