কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান।
বৃহস্পতিবার বিকালে উপজেলা ডাকবাংলো হলরুমে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কামাল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, উপজেলা ৬ ইউনিয়নের পুরুষ ও মহিলা ইউপি সদস্যবৃন্দ।
এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলা পরিষদের চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান বলেন, আমি যতদিন জেলা পরিষদের চেয়ারম্যান থাকবো জেলার সকল জনপ্রতিনিধিদের যেকোনো সমস্যায় আমি এগিয়ে আসব এবং সকল জনপ্রতিনিধিরদের নিয়ে জেলার সার্বিক উন্নয়নের চেষ্টা করব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন