মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। তিনি তার বাজেট বক্তৃতায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আয় ১৩৮ কোটি পঞ্চাশ লাখ ৭ হাজার ৭০০ ৩৭ টাকা, ব্যয় ১৩৮ কোটি ৭ লাখ এবং ৪৩ লাখ ৭ হাজার ৭০০ ৩৭ টাকা উদ্বৃত্ত ঘোষণা করেন।
এছাড়া করোনাকালীন দেড় লাখ নাগরিককে করোনার টিকাদানে বিডি ক্লিন ও স্কাউট সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন পৌর মেয়র।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্যানেল মেয়র আইয়ুব খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, প্রাক্তন শিক্ষক মহাদেব বর্মন, সাংস্কৃতিক কর্মী এনায়েত হোসেন নান্নু।
পৌরসভার আয়োজনে ও সনাকের সহযোগিতায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, সনাক সদস্যসহ অন্যরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন