টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে জেলের জালে ধরা ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকালে উপজেলার গোবিন্দাসী বাজার থেকে মাছটি কিনে নেন ভূঞাপুর থানার সহকারী উপ
পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম।
জানা গেছে, উপজেলার খানুরবাড়ি এলাকার বিমল হালদার বঙ্গবন্ধু সেতু এলাকায় যমুনা নদীতে জাল ফেলেন। পরে তার জালে বিশালাকৃতির পাঙাশ মাছটি আটকে যায়। তিনি মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী বাজারে বাবলু হালদারের মাছের আড়তে নিয়ে যান।
মাছ ব্যায়সায়ী হালিম বলেন, ‘বিমল হালদারের কাছ থেকে মাছটি ১৫ হাজার টাকায় কিনি। পরে মাছটি এক পুলিশ সদস্যের কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।’
ভূঞাপুর থানার এএসআই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মাছের পাইকার বলার পর পাঙাশ মাছটি নিয়েছি। তবে কত দিতে হবে এখনো বলেননি।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন