হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে হবিগঞ্জ নাগরিক সমাজের ব্যানারে বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন- হবিগঞ্জে বিভিন্ন শ্রেণির মানুষ।
তাদের দাবি দুর্নীতিবাজ, লুটপাটকারীদের আতঙ্ক, মানবতার ফেরিওয়ালা হবিগঞ্জ তথা বাংলাদেশের অহংকার, অন্যায়ের প্রতিবাদকারী। বাংলার জনসাধারণের কাছে ফাটাকেস্ট খ্যাত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পরিকল্পিতভাবে হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন