বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদরাসার শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীতে গোসেলে নেমে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মাদরাসাছাত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব ইসলাল (১৭)।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ইতোমধ্যেই রাজশাহীর ডুবুরি দলকে জানানো হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন