মাগুরার শ্রীপুরে উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় স্থায়ী প্রেসক্লাবের রুমে বিদায়ী সভাপতি ডা. মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত মোতাবেক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ডা. মুসাফির নজরুলকে আহ্বায়ক, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুকে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক এম আর জিন্নাহকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য দেন- সাবেক সভাপতি ডা. মুসাফির নজরুল, সিনিয়র সাংবাদিক এম আর জিন্নাহ, নাসিরুল ইসলাম, মো. জিয়াউর রহমান, মো. সাইফুল্লাহ, মো. আইয়ুব হোসেন খান, মো. মিজানুর রহমান।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াতোত্তীর্ণ বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা নেবে।
সাধারণ সভাকে কেন্দ্র করে শ্রীপুর প্রেসক্লাবের সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল। সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন