নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের হাতিয়া আগমন উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নলচিরা ঘাটে জমায়েত হয় দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ই আগস্ট ) বিকেলে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়,এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজপথ ও নলচিরা ঘাট, বিকেল সোয়া ৪টার সময় স্পিড বোডে ঘাটে এসে পৌঁছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর হোসেন রাজীব।
পরে ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে উপজেলা শহর ওছখালী জিরু পয়েন্টে অবস্থান করেন এসময় হাতিয়ার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার তানবীর উদ্দিন রাজীব, এসময় তিনি হাতিয়ার জনগণকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষ কে ঘুমাইতে দেয়নি, যুগে যুগে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, বর্তমানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের তাই হয়েছে। এছাড়াও তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ,আমাদের হাতিয়া বাসির গর্ব, আমরা দেশ বাসি তাদের নিকট কৃতজ্ঞ,এরাই দেশের মহা নায়ক।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মো. আশিক ইকবাল, দপ্তর সম্পাদক মো. রফিক উদ্দিন, আক্তারুজ্জামান দোলন, মো. রুহুল আমিন, তানভীর হায়দার, মো. আলী, আব্দুর রব শাহারাজ,এছাড়াও উপছিলেন,নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,আবুল বাশার হাওলাদার, সদস্য সচিব উপজেলা যুবদল,জাকের উদ্দিন পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি, মো. আরফিন আলী আর ও প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন