ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
এদিন বিকালে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটককৃত নিজামুল হোদা রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন