নাটোরের বাগাতিপাড়ায় ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন (৩৭) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রোববার বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হারুন বাগাতিপাড়া সদর ইউনিয়নের শরীপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ আগস্ট শিশুটি হাসপাতালে ভর্তি হয় এবং শিশুটির সঙ্গে অমানবিক কাজ করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন