নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৪-২৫ জনকে।
রোববার রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অপহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবাগ থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন