ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং ময়মনসিংহ নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের পাশে থাকা ট্রাকের ডিপো থেকে হঠাৎ একটি ট্রাক বের হয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন