নোয়াখালীতে প্রপার্টি এইডের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য ও শিশু খেলনা উপহার

কুমিল্লা প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৫:৫৯ পিএম
নোয়াখালীতে প্রপার্টি এইডের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য ও শিশু খেলনা উপহার

কুমিল্লার প্রপার্টি এইড সংগঠনের উদ্যোগে গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী জেলা বসুরহাট উপজেলার মানিকপুর হাই স্কুল, জয়তুন নাহার কাদের মহিলা কলেজ এবং  বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী, শুকনো খাবার, ঔষধ ও পানিসহ  আশ্রয় কেন্দ্রে শিশুদের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বাচ্চাদের জন্য শিশুখাদ্য খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বাচ্চাদের সাথে গল্প, খেলাধুলা মধ্যে দিয়ে  আনন্দের আয়োজন করে সংগঠনটি। 

এসময়  উপস্থিত ছিলেন প্রপার্টি এইড সংগঠনের সভাপতি নাছিমুল আরেফিন মাহিম, সাধারণ সম্পাদক ইফতেখার ইফতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিআরইউ