চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান হাবিবের সাথে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি আহসান হাবিব উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে সংগঠনের সদস্যদের সাথে কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু, শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে আমি সবার সহযোগিতা কামনা করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে পুলিশকে সার্বিক সহযোগিতা করার অনুরোধও জানান তিনি।
মতবিনিময় সভায় ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর মোল্লা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসলাম পারভেজ, সভাপতি শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সম্পাদক জাহেদুল আলম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনসুর, প্রচার সম্পাদক রিমন মুহুরি, দপ্তর সম্পাদক মো. আবু নোমান, সাংস্কৃতিক সম্পাদক মো. ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাহাবুদ্দীন সাইফ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. এরশাদ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন