নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ২১ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আড়াইহাজার পৌর সদরের পান্না বারুইপাড়া এলাকার জনৈক সুলতান মাস্টারের বাড়ির পূর্বপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এ গুলিগুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য ৫ ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার নবনিযুক্ত ওসি এনায়েত হোসেন বলেন বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন