স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দাবি আদায়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বিবিরহাট সানমুন ক্লাব থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে বাস স্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি`র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।
উপজেলার ১৮ ইউনিয়ন, দুটি পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন